প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
এনসিপির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলে– এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। পরে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুপুর ১টায় বৈঠক শুরু হয়।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।