নির্বাচনকে প্রভাবিত করতে নেতা-কর্মীদের ধরপাকড় চলছে

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সবার মধ্যে ভীতি ছড়াতে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এই অপতৎপরতার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, চিকিৎসা অবহেলায় খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে। সরকারকে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

/জে-এফ/