বিচারের আগে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার আইনজীবীরা। শুক্রবার বিকেলে কারাগারে বিএনপি চেয়ারপরাসনের সঙ্গে দেখা করার পর এই আহ্বান জানান তারা।
বিকেল সাড়ে তিনটার দিকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান চার আইনজীবী--ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদিন, আব্দুর রাজ্জাক এবং এ জে মাহমুদ আলী। দেড় ঘণ্টা অপেক্ষার পর বিকেল পাঁচটার দিকে খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ভেতরে যান তারা।
প্রায় সোয়া এক ঘণ্টার সাক্ষাৎ শেষে আইনজীবীরা জানান, খালেদা জিয়ার শরীরের বাম অংশ ও চোখের সমস্যা আগের তুলনায় বেড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কোনো বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান তারা।
/এম-আই/