নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে: ইনু

নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে বলে দাবি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে নাশকতা ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে। তবে যারা আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। এ ধরণের কাজের সঙ্গে জড়িতদের পক্ষে বিএনপিকে কাজ না করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।

//এমআর//