নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: রাজনৈতিক বিশ্লেষক

এবারের নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবার ভোটে সহিংসতা একেবারেই কম বলেও জনান তারা। নির্বাচনে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষকে বেছে নিয়েছে উল্লেখ করে দুর্নীতি প্রতিরোধে নতুন সরকারকে জিরো টলারেন্স নীতি নেয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের পরিবেশ আগের যে কোনো নির্বাচনের থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিলো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে বলেও জানান তারা।

নির্বাচনে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষকে বেছে নিয়েছে বলেও মত তাদের। ২২টি আসনে জামায়াত প্রার্থীদের ভরাডুবিকে বাংলাদেশের জন্য স্বস্তির বলছেন বিশ্লেষকরা।

দুর্নীতি প্রতিরোধে নতুন সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ দেন তারা।
উন্নয়নের সুফল যাতে সব মানুষ সমানভাবে পায় সে বিষয়টি নিশ্চিতের পরামর্শও দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

/এমবি/