ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি

ভারত সফরে করা চুক্তি-সমঝোতার বিষয় প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিএনপি। রোববার দুপুরে তার কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এই চিঠিতে বলা হয়েছে সংবিধানের ১৪৫-এর ক ধারায় উল্লেখ আছে বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে এবং তিনি তা সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন।

তবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট চুক্তির বিষয়ই শুধু সংসদের গোপন বৈঠকে উপস্থাপিত হবে। তবে ভারতের সঙ্গে যেসব চুক্তি সই হয়েছে তার কোনোটি জনসমক্ষে বা সংসদে উপস্থাপন হয়নি।

//আরএইচ//