শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নস্যাৎ করে দিয়েছে বর্তমান সরকার। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামের আহবান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত বিএনপি নেত্রীকে কারাগারে রাখা দূর্ভাগ্যজনক। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

/এসআইএস/