নির্বাচন ও আন্দোলনে জণগণ থেকে প্রত্যাক্ষাত হয়ে বিএনপি আবারো আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাস। নিকট অতীতেও তারা পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিলো। ২০১৩ যাত্রীবেসে বাসে উঠে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারো তারা সেভাবে আগুন দিয়েছে।
বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে। সেখানে চেনামুখ দেখা গেছে বলে জানান ওবায়দুল কাদের।
পরে আওয়ামী লীগের সব কমিটিতে ত্যাগী ও দলের জন্য নিবেদিতদের স্থান দিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
/এইচ.এ/