দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ এইচ এম ইব্রাহিম। এ জন্য প্রয়োজনে তিনি ‘হুকুমের আসামি’ হতেও রাজি আছেন বলে ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সোনাইমুড়ির ওই অনুষ্ঠানে স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম দুষ্কৃতকারীদের গণপিটুনিতে মেরে ফেলার নির্দেশ দেয়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া তার ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ-মাধ্যমে আইনের শাসনের সাথে সাংঘর্ষিক এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলার মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগের অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, তিনি হুকুম দিয়েছেন, দুস্কৃতিকারীদেরকে গণপিটুনি দিয়া মেরে ফেললে কিছু হবে না।
তিনি আরও বলেন, ‘যদি পুলিশ না পারে, আমি আপনাদের বলে গেলাম, আপনারা দুষ্কৃতকারীদের, যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে, তাদের আপনারা পিটিয়ে মেরে ফেলেন, কিছু হবে না। সেটার যদি আসামি হতে হয়, আসামি হব, আমি আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি।’
অপরাধীদের গণপিটুনিতে মেরে ফেলার আহ্বান জানিয়ে স্থানীয় এমপি বলেন কেউ আসামি করলে তিনি মামলার এক নম্বর আসামি হবেন। সংসদ সদস্যের এমন নির্দেশকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এমপি ইব্রাহিম জানান, অপরাধীদের সাবধান করতে এবং মানুষকে সচেতন করতেই এমন বক্তব্য দেন তিনি।