কাউকে নির্বাচনে আনতে সংবিধানবিরোধী কিছু করার সুযোগ নেই

একটি দল বা গোষ্ঠীকে নির্বাচনে আনতে সংবিধান বিরোধী কোনো কাজ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সংবিধানবিরোধী কাজ করা হলে দেশের অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদমুখর হতে পারে বলেও মন্তব্য করেন আমু।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও বিএনপি নিজেই এ ধরনের সরকারে বিশ্বাস করে না। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়।

আমির হোসেন আমু আরো বলেন, আজকে যারা নির্বাচন, গণতন্ত্র, গুম, হত্যা নিয়ে কথা বলে আয়নায় তাদের নিজেদের চেহারা দেখা উচিত। ভুয়া ভোটার, সংবিধান পরিবর্তনসহ নানা স্বেচ্ছাচারিতা করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছিল বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

/এম.এস/