১২ ডিসেম্বরের আগে কাউন্সিল শেষের লক্ষ্যে আওয়ামী লীগ

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এর আগে ১২ ডিসেম্বরের মধ্যে সব সহযোগী সংগঠনের সম্মেলন শেষ করা হবে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঠিক হচ্ছে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় সম্মেলন হবে ২৪ ডিসেম্বর। সেদিনই দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দেন, এর আগেই সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শেষ করার।

নেতারা জানান, গতবারের মতো এবার একই মঞ্চে সব সংগঠনের সম্মেলন হবেনা। সোহরাওয়ার্দী উদ্যানে হবে শুধু আওয়ামী লীগ ও ছাত্রলীগের। অন্য সংগঠনগুলোর সম্মেলন হবে ভিন্ন জায়গায়।

নেতারা জানান, সহযোগী সংগঠনের সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হবে প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী। কারণ আশা করা হচ্ছে প্রতিটি সম্মেলনে তিনি যোগ দেবেন।

নেতারা বলছেন, সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখেই এবারের সম্মেলনে সংগঠনগুলোর নতুন কমিটি গঠন করা হবে।

/এম.এস/