ছুটির দিনে রাজধানীতে কর্মসূচি নিয়ে মাঠে বড় দুই দল

ছুটির দিনে রাজধানীতে কর্মসূচি দিয়েছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার দুপুর থেকে আওয়ামী লীগ ডেকেছে শান্তি সমাবেশ ও দুই সিটি কর্পোরেশনে বিএনপি আহ্বান জানিয়েছে গণপদযাত্রার।

মোহাম্মদপুরের কাদেরাবাদে মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে সব থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীদের শান্তি সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ডে নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মহানগর বিএনপি বেলা আড়াইটা থেকে গণপদযাত্রার আহ্বান জানিয়েছে।

এর আগে সবশেষ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করে দল দুটি। এতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটে।

/এম.এস/