পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। প্রশাসনকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে।'
শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২ টায় সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'কোনো লোক সরকারকে পছন্দ না-ও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে আর বলছে, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে প্রশাসনকে নেওয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।'
দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।