বিএনপি আন্দোলনে বিশ্বাসী নয়, উৎখাতে বিশ্বাসী, তাদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসায় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
আমির হোসেন আমু আরও বলেন, ১৪ শুরু থেকেই বলছিলো সমাবেশের আড়ালে বিএনপির দুরভিসন্ধি আছে। অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সেটিই প্রমাণ করেছে বিএনপি।
আমির হোসেন আমু বলেছেন, বিএনপি নির্বাচনের দাবিকে সামনে রেখে সাংবিধানিক ধারাকে ব্যহত করে সংবিধান পরিবর্তন করতে চায়। ১৪ দল কখনোই সেটি করতে দেবে না। নির্বাচন সাংবিধানিক ভাবেই হবে।
আগামী ২ আগস্ট থেকে বিএনপির ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নামবে ১৪ দল। ৭ দিন ধরে চলবে এ কর্মসূচি। কর্মসূচিতে থাকবে গণসমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি।