তামিম-অধ্যায়ে বিসিবিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন?

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটি গঠনের পর গত মঙ্গলবারই হয়েছে প্রথম সভা। এরপর গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছে বিসিবির নতুন কমিটি।

গতকালের সভা শেষে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটি ১১ জনের হওয়ায় অনেক সদস্যই একাধিক দায়িত্ব পেয়েছেন। তবে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নির্দিষ্ট করে কাউকে দেওয়া হয়নি। ক্রিকেট অপারেশন্স সম্পর্কিত বিষয়ে বোর্ডের সবাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বিষয়টি নিয়ে গতকাল তামিম ইকবাল বলেছেন, ‘একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রিকেট অপারেশনস। আমরা এখানে এসেছি নির্বাচন দ্রুত করার জন্য। আমার কাছে মনে হয়েছে ক্রিকেট অপারেশনসে যারা কাজ করে তারা খুব পেশাদারভাবে কাজ করছে। এখানে কাউকে দিলে এসে আবার আমার ইনপুট দিলে কাজে সমস্যা হতে পারে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট অপারেশনসে কাউকে নিয়োগ দিব না, কিছু আসলে বোর্ডের সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিব।’

 

বিসিবির নতুন কমিটির সদস্যরা কে কোন দায়িত্ব পেলেন

তামিম ইকবাল – ওয়ার্কিং এন্ড ফ্যাসিলিটিস

ফাহিম সিনহা – গেম ডেভেলাপমেন্ট এন্ড বিপিএল

তানজিল চৌধুরী – এইজ গ্রুপ

সালমান ইস্পাহানি – মার্কেটিং, ডিসিপ্লিন

রাশনা ইমাম – নারী কমিটি, মেডিকেল এন্ড কমপ্লেইন

ইসরাফিল খসরু – ফিন্যান্স এন্ড ওয়েলফেয়ার

সাঈদ ইবরাহিম আহমেদ – সিকিউরিটি, টেন্ডার এন্ড পারচেইজ

মিনহাজুল আবেদীন নান্নু - টুর্নামেন্ট কমিটি

আতহার আলী খান – আম্পায়ার্স কমিটি

মির্জা ইয়াসির – লজিস্টিকস কমিটি