এক বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতেও জয়- দারুণ ছন্দেই ছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও নিশ্চিত হতে পারত গত বুধবারই। কিন্তু বৃষ্টির কারণে সেদিন চট্টগ্রামে টসই হয়নি।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এরই মধ্যে টস হয়ে গেছে। আর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক ক্যালি।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাগের একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম সাকিব। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সাইফউদ্দিন।

 

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, রিপন মন্ডল।