এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল বিসিবি 

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মেয়েদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক নিগার সুলাতানা জ্যোতির কাঁধেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। 

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের স্কোয়াডই আসন্ন ২০তম এশিয়ান গেমসে খেলবে। জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। 

আগামী ২৮ আগস্ট শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট,প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ৪ দলের গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত ও শ্রীলঙ্কা।

এদিকে এশিয়ান গেমসে আগামী ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল-১ এ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কোরোগি অ্যাথলেটিক পার্কে। কোয়ার্টার ফাইনালে জয় পেলে ভারত অথবা জাপানকে শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে নিগার সুলাতানারা। 


বাংলাদেশ নারী দলের স্কোয়াড: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সুবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।