সেঞ্চুরির পর কেন পকেট থেকে কাগজ বের করলেন লিটন? 

সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে, জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন লিটন দাসের জন্য ছিল অপেক্ষার। সেই অপেক্ষা ফুরিয়েছে, দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি করার শটটাও ছিল চোখে পড়ার মতো, মার্কো ইয়ানসেনের বলে পুল মেরে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা। বল বাউন্ডারি সীমানায় যেতেই হেলমেট উঁচিয়ে উদযাপন করে সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করলেন একটি কাগজ। 

আর তাতেই ক্যামেরার সব লেন্স, কী ছিল সেই কাগজে? ক্যামেরার ফোকাস সেখানে যেতেই সব পরিষ্কার। নিজের মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করলেন লিটন। কাগজে লেখা,   ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য...’

সেঞ্চুরির পর এই কাগজ উঁচিয়ে ধরেন লিটন দাস। ছবি:সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি লিটনের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের বিপদে সব সময় আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এই উইকেটকিপার। সাউথ আফ্রিকার মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরিটাও দলের বিপদ সামাল দিয়েছে।

টেস্টে লিটনের অষ্টম সেঞ্চুরি ও এমন ভিন্নধর্মী একটা উদ্‌যাপন সতীর্থদেরও মনে ধরেছে। ড্রেসিংরুম থেকে সতীর্থদের হাততালিই বলে দিচ্ছে স্বস্তিতে আছেন নাজমুল হোসেন শান্তরা।

সেঞ্চুরির পর অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি লিটন। ১২০ রান করে ডেন পিটারসেনের বলে ফিরেন লিটন। লিটনের বিদায়ের পর অবশ্য ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা। 

শেষ দিকে পিটারসেনের ৪ উইকেটে ৪০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০০ রান করেন লিটন। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন কাগিসো রাবাদা।