ইনিংসে ১৬তম ওভারের ঘটনা। হাসান মাহমুদের ফোলার লেন্থের বল ডাউন দ্য উইকেট এসে খেললেন সাউথ আফ্রিকার ওপেনার অ্যাকারম্যান। সঙ্গে সঙ্গে সেই বল গিয়ে লাগে হাসানের মাথায়।
বল লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন হাসান মাহমুদ। কিছু সময়ের জন্য পুরো বাংলাদেশ দল দুশ্চিন্তায় পড়ে যায়। বোলিং রান আপে থাকা হাসান বল ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে হাত দেওয়ায় বলের গতি কিছুটা কমে যায় এবং তার কপালে বল লাগে।
মাঠেই ফিজিও এসে কিছুক্ষণ শুশ্রুষার পর আবারও উঠে দাঁড়ান হাসান মাহমুদ। ১৬তম ওভারে আঘাত পাওয়া হাসানকে দ্বিতীয় সেশনে আর বল করারনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে তৃতীয় সেশনের শুরুতে আবার বোলিংয়ে ফিরেছেন হাসান মাহমুদ। আইসিসি নিয়ম অনুযায়ী কনকাশন সাব নিতে পারবে বাংলাদেশ। যদি হাসান মাহমুদ কনকাশন টেস্টের পর খেলার জন্য ফিট না হন। সেক্ষেত্রে বদলি পেসার মাঠে নামাতে পারবে বাংলাদেশ, কপাল খুলতে পারে শরীফুল ইসলামের। টেস্টের বাকি অংশে খেলতে পারবেন এই বাঁহাতি।
কিন্তু হাসান কনকাশন সাব হলে আইসিসির প্রটোকল অনুযায়ী ঝুঁকি পড়তে পারে তাঁর দ্বিতীয় টেস্ট খেলা।