জোহানেসবার্গ টেস্টের পর আবারও হতাশ করল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশনের খেলা হয়নি।
টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে পাত্তাই পায়নি, মাত্র ৩ ঘণ্টায় অলআউট যায় পুরো দল।
ইনিংসের দ্বিতীয় ওভারে মার্কো ইয়ানসেনের বলে মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। শুরুতেই উইকেট হারালেও আরেক ওপেনার মাহফিজুল রবিন ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এ দুজন মিলে দলীয় রান ৪০ পার করলেও এনরিখ নরকিয়ার গতিতে ফের ছন্দপতন হয় বাংলাদেশের।
৩ বলের ব্যবধানে রবিন-শান্তকে ফেরান নরকিয়া। সাউথ আফ্রিকান এই পেসারের তোপের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একের পর এক আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের।
মুমিনুল-তাওহীদ হৃদয়-লিটন কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাউথ আফ্রিকার পেসারদের দাপটে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল রবিনের ব্যাট থেকে।
সাউথ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন রাবাদা-ইয়ানসেন।