এই নভেম্বরেই ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বাছাইপর্বের সেই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডে রয়েছেন ২৮ জন। দলে ফিরেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা ও জিওভানি লো সেলসো। ওদিকে স্পেনের বয়সভিত্তিক দলে খেলা রাইটব্যাক পাবলো মাফেও-ও প্রথমবারের মতো ডাক পেয়েছেন দলে।
এক নজরে দেখে নেওয়া যাক দলটা –
গোলকিপার
এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)
ফ্র্যাঙ্কো আরমানি (রিভার প্লেট)
হুয়ান মুসো (আতালান্তা)
ওয়াল্তার বেনিতেজ (পিএসভি)
ডিফেন্ডার
ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)
মার্কোস আকুনিয়া (সেভিয়া)
নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)
গন্সালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট)
নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ)
পাবলো মাফেও (রেয়াল মায়োর্কা)
হের্মান পেৎসেয়া (রেয়াল বেতিস)
লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা)
ফ্রানসিস্কো ওরতেগা (অলিম্পিয়াকোস)
মিডফিল্ডার
এনসো ফের্নান্দেস (চেলসি)
রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)
লেয়ান্দ্রো পারেদেস (এএস রোমা)
গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস)
এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)
জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
আনহেল দি মারিয়া (বেনফিকা)
পাওলো দিবালা (এএস রোমা)
হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)
লাওতারো মার্তিনেস (ইন্তের মিলান)
নিকোলাস গন্সালেস (ফিওরেন্তিনা)
লুকাস ওকাম্পোস (সেভিয়া)
১৬ তারিখ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এর ৫ দিন পর, ২১ তারিখে নামবে ব্রাজিলের বিপক্ষে।