আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে…কোপা আমেরিকার সূচি বাংলাদেশ সময় অনুযায়ী জেনে নিন

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মাঝপথেই ফুটবলের মেগা এক টুর্নামেন্ট ইউরো ২০২৪ শুরু হয়েছে। এর মধ্যেই আগামীকাল মাঠে গড়াচ্ছে আরেক বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। বাংলাদেশ সময় সকাল ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার লড়াই। 

সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় ভোরে নয়তো খুব সকালে। মেসির আর্জেন্টিনা, নেইমারকে না পেয়ে ভিনিসিয়ুসকে ভরসা মানা ব্রাজিল, আর সুয়ারেস-নুনিয়েসদের উরুগুয়ের মতো দলগুলোর লাতিন নৈপুন্য দেখতে সাত সকালে ঘুমকে বিসর্জন দিতেই হচ্ছে। 

লাতিন দশ দলের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের ছয়টি – মোট ১৬টি দল নিয়ে এবারের কোপা আমেরিকা। ৪টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে অংশগ্রহণ করবে দলগুলো। ২১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির ফাইনাল ১৫ জুলাই। কোপা আমেরিকার এই টুর্নামেন্ট দিয়েই আর্জেন্টিনার ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানাতে পারেন বলে গুঞ্জন আছে। নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলই হতে পারে লিওনেল মেসিদের বড় বাধা।

এদিকে ২০১৯ সালের পর থেকে সাফল্য না পাওয়া ব্রাজিলের জন্য এবারের কোপা আমেরিকা বেশ বড় চ্যালেঞ্জ। নেইমারকে ছাড়া খেলতে নেমে নিজেদের ভবিষ্যতের বার্তা দিতে চাইবে ব্রাজিল। সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফাইনালের আগে দেখা হবে না দুই দলের।  ব্রাজিল-আর্জেন্টিনা ফেবারিট হলেও কোপা আমেরিকায় চমক দেখাতে পারে উরুগুয়ে, কলম্বিয়া কিংবা ইকুয়েডরের মতো দল।
তা সাত সকালে কখন কার খেলা দেখতে উঠতে হবে, সূচিটা দেখে নিন -

 

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা

গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

 

 

 

তারিখ         সময়           ম্যাচ

২১ জুন        সকাল ৬টা    আর্জেন্টিনা-কানাডা  

২২ জুন        সকাল ৬টা    পেরু-চিলি    

২৩ জুন       ভোর ৪টা      ইকুয়েডর-ভেনেজুয়েলা

২৩ জুন       সকাল ৭টা    মেক্সিকো-জ্যামাইকা 

২৪ জুন        ভোর ৪টা      যুক্তরাষ্ট্র-বলিভিয়া    

২৪ জুন        সকাল ৭টা    উরুগুয়ে-পানামা      

২৫ জুন        ভোর ৪টা      কলম্বিয়া-প্যারাগুয়ে

২৫ জুন        সকাল ৭টা    ব্রাজিল-কোস্টারিকা  

২৬ জুন        ভোর ৪টা      পেরু-কানাডা 

২৬ জুন        সকাল ৭টা    আর্জেন্টিনা-চিলি     

 

২৭ জুন        ভোর ৪টা      ইকুয়েডর-জ্যামাইকা 

২৭ জুন        সকাল ৭টা    ভেনেজুয়েলা-মেক্সিকো

২৮ জুন        ভোর ৪টা      পানামা-যুক্তরাষ্ট্র      

২৮ জুন        সকাল ৭টা    উরুগুয়ে-বলিভিয়া

২৯ জুন        ভোর ৪টা      কলম্বিয়া-কোস্টারিকা

২৯ জুন        সকাল ৭টা    ব্রাজিল-প্যারাগুয়ে

৩০ জুন       সকাল ৬টা    আর্জেন্টিনা-পেরু

৩০ জুন       সকাল ৬টা    কানাডা-চিলি

১ জুলাই       সকাল ৬টা    মেক্সিকো-ইকুয়েডর

১ জুলাই       সকাল ৬টা    জ্যামাইকা-ভেনেজুয়েলা

২ জুলাই       সকাল ৭টা    বলিভিয়া-পানামা

২ জুলাই       সকাল ৭টা    যুক্তরাষ্ট্র-উরুগুয়ে     

৩ জুলাই      সকাল ৭টা    ব্রাজিল-কলম্বিয়া      

৩ জুলাই      সকাল ৭টা    কোস্টারিকা-প্যারাগুয়ে

 

কোয়ার্টার ফাইনাল

কো.ফা. ১     ৫ জুলাই       সকাল ৭টা    এ১-বি২      

কো.ফা. ২     ৬ জুলাই       সকাল ৭টা    বি১-এ২      

কো.ফা. ৩     ৭ জুলাই       ভোর ৪টা      সি১-ডি২     

কো.ফা. ৪     ৭ জুলাই       সকাল ৭টা    ডি১-সি২

 

সেমিফাইনাল

১০ জুলাই     সকাল ৬টা    কো.ফা. ১ জয়ী- কো.ফা. ২ জয়ী    

১১ জুলাই     সকাল ৬টা    কো.ফা. ৩ জয়ী- কো.ফা. ৪ জয়ী    

 

তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ

১৪ জুলাই     সকাল ৬টা    দুই সেমিফাইনাল পরাজিত দল     

 

ফাইনাল

১৫ জুলাই     সকাল ৬টা    দুই সেমিফাইনাল জয়ী দল