ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হবে আগামী বছরের ১১ জুন। বৈশ্বিক এ টুর্নামেন্টে ৯ম বারের মতো অংশ নিতে যাওয়া পর্তুগাল ড্র-তে ‘কে’ গ্রুপে পড়েছে। দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেই শেষবার বৈশ্বিক এ টুর্নামেন্ট খেলতে নামবেন তিনি।
রোনালদোর শেষ বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের সঙ্গী কলম্বিয়া ও উজবেকিস্তান। গ্রুপের চতুর্থ দল নির্বাচিত হবে ফিফা মহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট ১ থেকে।
এক নজরে বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের ম্যাচের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
জুন ১৭ | পর্তুগাল–ফিফা প্লে অফ ১ | হিউস্টন | রাত ১১টা |
জুন ২৩ | পর্তুগাল–উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
জুন ২৮ | কলম্বিয়া–পর্তুগাল | মায়ামি | ভোর ৫.৩০ মিনিট |