বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সের ম্যাচগুলো কবে কোথায়

এবারের বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ বা সবচেয়ে কঠিন গ্রুপ কোনটা? এমন প্রশ্নের জবাবে অনেকেই এগিয়ে রাখছেন ‘আই’ গ্রুপকে। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে আর্লিং হলান্ডের নরওয়ে, সেই সঙ্গে আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল- এখন পর্যন্ত তিনটি দল নিশ্চিত হয়েছে। গ্রুপের চতুর্থ দল আসবে ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে।

২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েছিল। কাতারে শিরোপা নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে পেনাল্টি পর্যন্ত ম্যাচ নিয়ে যায় ফ্রান্স। তবে পেনাল্টি শুট আউটে এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে স্বপ্নভঙ্গ হয় ফরাসিদের।

শিরোপা পুনর্দখলের মিশনে ফ্রান্স বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ১৬ জুন।

এক নজরে বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সের ম্যাচের সূচি দেখে নিন:

তারিখ

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

জুন ১৬

ফ্রান্স–সেনেগাল

নিউইয়র্ক–নিউজার্সি

রাত ১টা

জুন ২২

ফ্রান্স–ফিফা প্লে অফ ২

ফিলাডেলফিয়া

রাত ৩টা

জুন ২৬

নরওয়ে–ফ্রান্স

বোস্টন

রাত ১টা