সর্বশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ২০২৬ বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে অংশ নেবে জার্মানি। বিশ্বকাপের ড্রতে ‘ই’ গ্রুপে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে সঙ্গী হিসেবে ইকুয়েডর, আইভরি কোস্ট ও দেড় লাখ মানুষের দেশ কুরাসাওকে পেয়েছে জার্মানরা।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা স্পেনকে তো অনেকেই ফেবারিটদের তালিকায় সবার ওপরে রাখছে। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পড়েছে ‘এইচ’ গ্রুপে। একই গ্রুপে স্পেনের সঙ্গে আছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।
স্পেনের মতো একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেটাও সেই ১৯৬৬ সালে। ইংলিশদের দীর্ঘ ৬ দশকের খরা কাটানোর মিশনে গ্রুপ পর্বে (‘এল’ গ্রুপ) প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড পেয়েছে ক্রোয়েশিয়া, পানামা ও ঘানাকে।
এক নজরে বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানির ম্যাচের সময়সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
জুন ১৪ | জার্মানি–কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
জুন ২০ | জার্মানি–আইভরিকোস্ট | টরন্টো | রাত ২টা |
জুন ২৫ | ইকুয়েডর–জার্মানি | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২ |
এক নজরে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের ম্যাচের সময়সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
জুন ১৫ | স্পেন–কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
জুন ২১ | স্পেন–সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
জুন ২৭ | উরুগুয়ে–স্পেন | গুয়াদালাহারা | সকাল ৬টা |
এক নজরে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের ম্যাচের সময়সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
জুন ১৭ | ইংল্যান্ড–ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
জুন ২৩ | ইংল্যান্ড–ঘানা | বোস্টন | রাত ২টা |
জুন ২৭ | পানামা–ইংল্যান্ড | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |