অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। লিওনেল মেসি ও লামিন ইয়ামালদের ম্যাচ দেখতে যাচ্ছে সমর্থকরা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াইয়ের সূচি চূড়ান্ত হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার পরবর্তী ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারে।
ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) যৌথভাবে ম্যাচটির সূচি নিশ্চিত করেছে। বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ, শুক্রবার। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে ম্যাচ।
ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার এই লড়াই নিয়ে দুই দেশ এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি।
এর আগে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দুই দলের মুখোমুখি হওয়ার এই আয়োজনের আগের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। যেখানে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার ট্রফি জিতেছিল আর্জেন্টিনা।