ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস থেকে জ্যঁ ফিলিপে মাতেতার এসি মিলানে ট্রান্সফার অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু গতকাল সোমবার দলবদলের শেষ দিনের নাটকীয়তায় ভেস্তে যায় মাতেতার দলবদল। এতে আবার প্যালেস স্কোয়াডেই থাকতে হবে ফরাসি স্ট্রাইকারকে।
তবে মাতেতা প্যালেস একাদশে সুযোগ পাবেন কিনা, সেটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে, প্যালেস শেষ দিনে ক্লাব রেকর্ড ৪ কোটি ৮০ লাখ পাউন্ডে ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেনকে দলে ভেড়ানোয়। ডেডলাইনের কিছু সময় আগে, গতকাল সন্ধ্যায় উলভস থেকে লারসেনকে দলে নেওয়ার ঘোষণা দেয় প্যালেস।
প্রাথমিকভাবে লারসেনের জন্য ৪ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করলেও বোনাস হিসেবে আরও ৫০ লাখ পাউন্ড খরচ করছে দলটি। এর আগে গত মাসে জনসনকে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছিল প্যালেস, যা ছিল ক্লাব ইতিহাসে রেকর্ড দলবদল। তবে সেটি ডেডলাইন ডে-তে অতীত হয়ে গেল লারসেনের কল্যাণে।
ক্লাব হিসেবে ডেডলাইন এবারের শীতকালীন দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে ম্যান সিটি। উইঙ্গার আতোঁয়ান সেমেনিও ও সেন্টারব্যাক মার্ক গুয়েহিকে দলে ভেড়াতে ৮ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করেছে পেপ গার্দিওলার দল।
এছাড়া চোট জর্জর রক্ষণভাগ শক্তিশালী করতে দলবদলের শেষ মুহূর্তে ফরাসি ক্লাব রেঁনে থেকে সেন্টারব্যাক জেরেমি জ্যাককে ৫ কোটি ৫০ লাখ পাউন্ডে (শর্তসাপেক্ষে আরও ৫০ লাখ পাউন্ড) দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লিভারপুর। তবে জ্যাক আগামী জুলাইয়ে যোগ দেবেন ইংলিশ ক্লাবটিতে।
লা লিগায় এবার দলবদলে সরব ছিল আতলেতিকো মাদ্রিদ। আতালান্তা থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকম্যানকে ৩ কোটি ২ লাখ পাউন্ডে দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে কনর গ্যালাঘেরকে টটেনহামে বিক্রি করে এবং রাসপাদোরিকেও ছেড়ে দেয় আতালান্তার কাছে।
সেদিক থেকে বার্সা ও রেয়াল মাদ্রিদ কিছুটা নীরবই ছিল এবারের শীতকালীন দলবদলে। বার্সা শুধু জোয়াও ক্যান্সেলোকে দলে টেনেছে, সেটাও ধারে। রেয়াল মাদ্রিদ কাউকেই যুক্ত করেনি এবারের দলবদলে। বরং ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিককে ধারে পাঠিয়েছে লিওতে।
এক নজরে শীতকালীন দলবদল (২০২৫-২০২৬):
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীতকালীন দলবদলের হিসাব:
|
লিগ |
খেলোয়াড় কিনতে খরচ (পাউন্ড) |
খেলোয়াড় বিক্রি করে আয় (পাউন্ড) |
|
প্রিমিয়ার লিগ |
৪০ কোটি ৪১ লাখ |
২৭ কোটি ৩১ লাখ |
|
লা লিগা |
৬ কোটি ৪৮ লাখ |
১০ কোটি ৫০ লাখ |
|
সেরি আ |
১৮ কোটি ৬৯ লাখ |
১৩ কোটি ৯২ লাখ |
|
বুন্দেসলিগা |
৫ কোটি ৩১ লাখ |
১ কোটি ১ লাখ |
|
লিগ আঁ |
৭ কোটি ৪৭ লাখ |
৯ কোটি ৩৯ লাখ |
শীতকালীন দলবদলে খরচের দিক থেকে শীর্ষ ১০ ক্লাব (লা লিগা ব্যতীত):
|
ক্রমিক |
ক্লাব |
লিগ |
খেলোয়াড় কিনতে খরচ (পাউন্ড) |
|
১ |
ম্যান সিটি |
প্রিমিয়ার লিগ |
৮ কোটি ৪০ লাখ |
|
২ |
ক্রিস্টাল প্যালেস |
প্রিমিয়ার লিগ |
৮ কোটি ৩০ লাখ |
|
৩ |
ওয়েস্ট হাম |
প্রিমিয়ার লিগ |
৪ কোটি ৭২ লাখ |
|
৪ |
টটেনহাম |
প্রিমিয়ার লিগ |
৪ কোটি ৭০ লাখ |
|
৫ |
বোর্নমাউথ |
প্রিমিয়ার লিগ |
৪ কোটি ৩৩ লাখ |
|
৬ |
নাপোলি |
সেরি আ |
৩ কোটি ৯৭ লাখ |
|
৭ |
অ্যাস্টন ভিলা |
প্রিমিয়ার লিগ |
২ কোটি ৮২ লাখ |
|
৮ |
ফুলহাম |
প্রিমিয়ার লিগ |
২ কোটি ৭০ লাখ |
|
৯ |
সান্ডারল্যান্ড |
প্রিমিয়ার লিগ |
২ কোটি ৩৯ লাখ |
|
১০ |
লাইপজিগ |
বুন্দেসলিগা |
১ কোটি ৯৩ লাখ |
প্রিমিয়ার লিগে (ইনকামিং) শীর্ষ ১০ দলবদল:
|
ক্রম |
খেলোয়াড় |
পূর্বের ক্লাব |
বর্তমান ক্লাব |
দলবদল ফী (পাউন্ডে) |
|
১ |
আতোঁয়ান সেমেনিও |
বোর্নমাউথ |
ম্যান সিটি |
৬ কোটি ৪০ লাখ |
|
২ |
ইয়োর্গেন স্ট্র্যান্ড লারসেন |
উলভস |
ক্রিস্টাল প্যালেস |
৪কোটি ৮০ লাখ |
|
৩ |
ব্রেন্নাহ জনসন |
টটেনহাম |
ক্রিস্টাল প্যালেস |
৩ কোটি ৫০ লাখ |
|
৪ |
কনর গ্যালাঘের |
আতলেতিকো মাদ্রিদ |
টটেনহাম |
৩ কোটি ৪০ লাখ |
|
৫ |
রায়ান |
ভাস্কো দা গামা |
বোর্নমাউথ |
৩ কোটি ৩ লাখ |
|
৬ |
অস্কার বব |
ম্যান সিটি |
ফুলহাম |
২ কোটি ৭০ লাখ |
|
৭ |
ভালেন্তিন কাসেয়ানোস |
লাজিও |
ওয়েস্টহাম |
২ কোটি ৫২ লাখ |
|
৮ |
মার্ক গুয়েহি |
ক্রিস্টার প্যালেস |
ম্যান সিটি |
২ কোটি |
|
৯ |
পাবলো |
গিল ভিসেন্তে |
ওয়েস্ট হাম |
২ কোটি |
|
১০ |
টামি আবরাহাম |
বেসিকতাস |
অ্যাস্টন ভিলা |
১ কোটি ৮২ লাখ |
অন্যান্য লিগের শীতকালীন শীর্ষ ১০ দলবদল (প্রিমিয়ার লিগ ব্যতীত):
|
ক্রম |
খেলোয়াড় |
পূর্বের ক্লাব |
বর্তমান ক্লাব |
দলবদল ফী (পাউন্ডে) |
|
১ |
আদেমোলা লোকমান |
আতালান্তা |
আতলেতিকো |
৩ কোটি ২ লাখ |
|
২ |
লরেনসো লুক্কা |
উদিনেসে |
নাপোলি |
২ কোটি ২৪ লাখ |
|
৩ |
রবিনিও ভাস |
মার্শেই |
রোমা |
১ কোটি ৯০ লাখ |
|
৪ |
গিয়াকোমো রাসপাদোরি |
আতলেতিকো |
আতালান্তা |
১ কোটি ৯০ লাখ |
|
৫ |
জিওভানে |
ভেরোনা |
নাপোলি |
১ কোটি ৭৩ লাখ |
|
৬ |
আবদৌল কোনে |
রেইমস |
লাইপজিগ |
১ কোটি ৪৭ লাখ |
|
৭ |
কেনেথ টেইলর |
আয়াক্স |
লাজিও |
১ কোটি ৪৫ লাখ |
|
৮ |
রদ্রিগো মেনদোসা |
এলচে |
আতলেতিকো |
১ কোটি ৩৮ লাখ |
|
৯ |
রাবি মাতোনদো |
অক্সেরে |
প্যারিস এফসি |
১ কোটি ২৯ লাখ |
|
১০ |
পিতার রাতকোভ |
সালসবার্গ |
লাজিও |
১ কোটি ১২ লাখ |
*সূত্র: স্কাই স্পোর্টস ট্রান্সফারমার্কেট ডট কম