এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের প্রীতি ম্যাচের মতো এবারও বাংলাদেশের শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আজ দুটি পরিবর্তন করেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা।
আগের ম্যাচে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে সুযোগ দিলেও আজ বাছাই পর্বের ম্যাচে মিতুল মারমাকে ফিরিয়েছেন বাংলাদেশ কোচ।
এদিকে আগের ম্যাচে বদলি হিসেবে খেলা শেখ মোরসালিন আজ শুরুর একাদশে ফিরেছেন। তাঁকে জায়গা করে দিতে মিরাজুলকে সাইডলাইনে রেখেছেন কোচ।
জামাল ভূঁইয়া না থাকায় এবারও অধিনায়কের আর্মব্যান্ড থাকছে সোহেল রানা সিনিয়রের হাতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায়।
বাংলাদেশ একাদশ:
মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।