কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন ডাক পাওয়া ৩২ ফুটবলার। পরীক্ষার কারণে আসতে পারেনি রোনান ও ডেকলান সুলিভান। অন্যদিকে তানিনের চোট, আর পাসপোর্ট জটিলতায় আটকে গেছেন ইউসুফ। দলের বেশিরভাগ সদস্যই গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন।
জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি ও পিয়াস আহমেদ নোভা।
মালদ্বীপে ১ থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। কোচ মারুফুল হকের অধীনে সোমবার থেকে মাঠের অনুশীলন শুরু হবে।