বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
২২টি শট নিয়েও গোল করতে পারেনি বেলজিয়ানরা। ইরানি গোলক্ষক একাই ৭টি সেভ করেছেন। এর মধ্যে ৬০ মিনিটে যে সেভটি করেছেন, তা এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম সেরা।
৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এরপর কয়েকবার দারুন সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইরান।
পর পর দুই ম্যাচ ড্র করে দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে টিকে রইলো মধ্যপ্র্যাচ্যের দেশটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে, নানা প্রতিকূলতা অতিক্রম করে ইরান এবার বিশ্বকাপ খেলছে। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া ইরান, একই স্পিরিট খেলার মাঠেও ধরে রেখেছে। বেলজিয়ামের সাথে ড্র সেই বার্তাই দেয়।