টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহ’র মিশর। আর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া।
টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুরুতে লিড নেয় মিশর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তবে, নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
অস্ট্রেলিয়া প্রথম ও চতুর্থ শট মিস করলেও, মিশর কোন ভুল করেনি। চার শটের চারটিই জালে জড়িয়েছেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করে মিশর। এর আগে ৯২ বছর পর চলতি বিশ্বকাপের নকআউটে উঠেই মোহামেদ সালাহ’র দল ইতিহাস গড়েছিল।
খেলা শেষে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ বলেন, ‘আজকের দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। দলের সাথে ইতিহাস গড়েছি এবং চোট থাকা সত্ত্বেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর আগে আমরা কখনোই গ্রুপ পর্ব পার হতে পারিনি। এবার আমরা কোয়ালিফাই করেছি। এখন আমি পরবর্তী রাউন্ডেও কোয়ালিফাই করতে চাই।’