২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করেছে ব্রাজিল।
কোচ ডন কার্লো আনচেলত্তি তিন সপ্তাহ পর ব্রাজিলে ফিরে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিবিএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সামনের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
মঙ্গলবারের বৈঠকে বিশ্বকাপ-পরবর্তী সময়ে ব্রাজিলের প্রস্তুতি, সেপ্টেম্বরের প্রীতি ম্যাচের দল নির্বাচন, সফর পরিকল্পনা, লজিস্টিকস এবং কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম সিরিজ হবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আনচেলত্তি সরাসরি ব্রাজিলে না ফিরে পরিবারের সঙ্গে বিশ্রাম কাটাতে কানাডায় নিজের বাসভবনে গিয়েছিলেন। তিন সপ্তাহ পর দেশে ফিরে আবারও জাতীয় দলের কাজে মনোযোগ দিয়েছেন তিনি।