দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা।
ঘরের মাঠ এমকেএম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই চালকের আসনে বসে হাল সিটি। ম্যাচের ১৮ মিনিটে রিবাউন্ড বলে গোল করে দলকে এগিয়ে দেন সেমি অজায়ি। এরপর প্রথমার্ধের শেষ দিকে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন নোবেল মেন্ডি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় ম্যানচেষ্টার ইউনাইটেড। তবে র্যাশফোর্ড, শেসকো, কোবি মাইনুদের বদলি হিসেবে নামিয়েও গোলের দেখা পায়নি মাইকেল ক্যারিকের ছেলেরা। একের পর এক আক্রমণে উঠেও হাল সিটির রক্ষণ ভাঙতে পারেনি কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজরা।
উল্লেখ্য, লিগ ফুটবলে ১৯৭৪ সালের পর ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে হাল সিটির এটিই প্রথম জয়। ফলে বোঝাই যাচ্ছে, প্রায় এক দশক পর প্রিমিয়ার লিগে ফেরাটা স্মরণীয় করে রাখল সের্গেই জাকিরোভিচের দল।