টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা। হোয়াইটওয়াশ এড়াতে  এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচটি।

ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম ম্যাচে মাঠেই নামতে পারেনি পাকিস্তান। বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়েছে ম্যাচটি। আজ সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের মুখোমুখি হবেন বাবর আজমরা।

ইউরোপিয়ান ফুটবলে আজ দুটি হাইভোল্টেজ ফাইনাল। ইংল্যান্ডে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি ম্যাচে লন্ডনের ওয়েম্বলিতে আজ রাত ৮টায় ম্যানসিটির বিপক্ষে মাঠে নামবে ম্যান ইউনাইটেড। অন্যদিকে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে লেভারকুসেন। তিন দিন আগে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে লেভারকুসেন। আজ ঘুরে দাঁড়াতে চাইবে শাবি আলোনসোর শিষ্যরা।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

৩য় টিটোয়েন্টি

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র

রাত ৯টা, নাগরিক টিভি

 

২য় টিটোয়েন্টি

ইংল্যান্ড–পাকিস্তান                        

সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

 

ফুটবল

এফএ কাপ

ফাইনাল

ম্যানচেস্টার সিটিম্যানচেস্টার ইউনাইটেড      

রাত ৮টা, সনি স্পোর্টস টেন ২

 

জার্মান কাপ

ফাইনাল

লেভারকুসেনকাইজারস্লাটার্ন

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২        

 

লা লিগা

রেয়াল মাদ্রিদরেয়াল বেতিস              

রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

 

আর্চারি

বিশ্বকাপ

সকাল ৭টা, সনি স্পোর্টস টেন ২