টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো বাজিয়ে দেখার পালা বাংলাদেশ ক্রিকেট দলের। আজ নিউইয়র্কে ভারতের বিপক্ষে খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা। এরপর অবশ্য দীর্ঘ বিরতি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরু হতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। রেয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড- দুই দলই আজ নিজ নিজ জার্মান কিংবদন্তিকে বিদায় উপহার দিতে নামবেন। মার্কো রয়েস নিজ ক্লাবকে বিদায় জানাচ্ছেন এই ম্যাচ দিয়ে। আর টনি ক্রুস তো আজ ক্লাব ক্যারিয়ারেই ইতি টানছেন।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
কাবাডি
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি
গ্রুপ পর্ব
বিকেল ৪টা, টি স্পোর্টস
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ-ভারত
রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফাইনাল
রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
টেনিস
ফ্রেঞ্চ ওপেন
৩য় রাউন্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫