টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

চ্যাম্পিয়নস ট্রফিতে গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের আজকের খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।

নিজেদের প্রথম ম্যাচে দুদলই জয় পেয়েছে। ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া, আর আফগানিস্তানকে ১০৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে দুদলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ।  

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

বিকেল ৩টা, নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস ২

 

মেয়েদের আইপিএল

দিল্লি ক্যাপিটালস-গুজরাট জায়ান্টস

রাত ৮টা, স্টার স্পোর্টস ১

 

জিম্বাবুয়ে আয়ারল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টি

রাত ১০.৩০ মিনিট, টি স্পোর্টস

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন-বোর্নমাথ

রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

উলভারহ্যাম্পটন-ফুলহাম

রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩

ক্রিস্টাল প্যালেস-অ্যাস্টন ভিলা

রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি-সাউদাম্পটন

রাত ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

 

সৌদি প্রো লিগ

আল ওয়েহদা-আল নাসর

রাত ১০টা, সনি স্পোর্টস টেন ১

আল আহলি-আল কাদিশিয়া

রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২