লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই দিনের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। আজ তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
লর্ডসের উইকেট যেন দুই দলের জন্যই গোলকধাঁধায় পরিণত হয়েছে। দুই দিনে দুদলের মোট ২৮ উইকেট পড়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকা অলআউট হয়েছে ১৩৮ রানে। প্রথম ইনিংস শেষে ৭৪ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া গতকাল দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। তাতে এখন পর্যন্ত ২১৮ রানের লিড পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।
লর্ডসের উইকেট যেমন আচরণ করছে, তাতে আজ তৃতীয় দিনেই ম্যাচের ফলাফল দেখা যেতে পারে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা
ফাইনাল, ৩য় দিন
বেলা ৩.৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
টি-টোয়েন্টি ক্রিকেট
তামিলনাড়ু ক্রিকেট লিগ
সন্ধ্যা ৭.৪৫ মিনিট, স্টার স্পোর্টস ২
টি-টোয়েন্টি ক্রিকেট
ভাইটালিটি ব্ল্যাস্ট
রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস ১