গতকাল রোববার ইন্টার মায়ামি ও আল হিলালের ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের উদ্বোধন হয়েছে। পেশাদার ক্লাবগুলোর বৈশ্বিক এ টুর্নামেন্টে আজ সকালে সিয়াটলের মুখোমুখি হবে বোতাফোগো। আর বাংলাদেশ সময় রাতে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে চেলসি। আগামীকাল ভোরে বোকা জুনিয়র্সের প্রতিপক্ষ বেনফিকা। সবগুলো ম্যাচ দেখা যাবে ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
বোতাফোগো-সিয়াটল
সকাল ৮টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
চেলসি-লস অ্যাঞ্জেলস এফসি
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
বোকা জুনিয়র্স-বেনফিকা
পরের দিন ভোর ৪টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ