টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

বাংলাদেশের সামনে আজ দারুণ এক সুযোগ। এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারালেই বিশ্বকাপ বাছাইপর্বে সুযোগ পাবে বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচে কোনো পয়েন্ট তো পায়ই-নি কাজাখস্তান, হজম করেছে ৩৫টি গোল। নিজেরা দিতে পেরেছে মাত্র ১ গোল।

এমন এক দলের বিপক্ষে জয় পেতে খুব একটা কষ্ট হওয়ার কথা না বাংলাদেশের। কারণ, গ্রুপপর্বে যে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই তাইপে জাপানের সঙ্গে লড়াই করে ২-০ ব্যবধানে হেরেছে। মনে রাখা ভালো, জাপান কাজাখস্তানকে ৭-০ গোলে হারিয়েছিল।

রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ। মজার ব্যাপার, সেখানেও কাজাখস্তানের ম্যাচ আছে। হকিতে এশিয়ার অংশ হলেও ফুটবলে উয়েফার অধীনে থাকা দলটির ম্যাচ ওয়েলসের বিপক্ষে। এছাড়া স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডসের ম্যাচ আছে আজ।

টেনিসে ইউএস ওপেনের সেমিফাইনাল আজ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

২য় ওয়ানডে

ইংল্যান্ড-সাউথ আফ্রিকা

সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস ৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি

পাকিস্তান-আরব আমিরাত

রাত ৯টা, টি স্পোর্টস

 

ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্ব

কাজাখস্তান-ওয়েলস

রাত ৮টা, সনি স্পোর্টস ২

জর্জিয়া-তুরস্ক

রাত ১০টা, সনি স্পোর্টস ২

বুলগেরিয়া-স্পেন

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

স্লোভাকিয়া-জার্মানি

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

নেদারল্যান্ডস-পোল্যান্ড

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৩

 

টেনিস

ইউএস ওপেন

পুরুষ দ্বৈত সেমিফাইনাল

রাত ১০টা, স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১

মেয়েদের একক সেমিফাইনাল

আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১

 

হকি

এশিয়া কাপ হকি

বাংলাদেশ-কাজাখস্তান

বেলা ৩টা, সনি স্পোর্টস ১

দক্ষিণ কোরিয়া-চীন

বিকেল ৫-৩০ মি., সনি স্পোর্টস ১

ভারত-মালয়েশিয়া

রাত ৮টা, সনি স্পোর্টস ১