এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ আজ। দুদলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দলের ম্যাচটি দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ওদিকে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে সাউথ আফ্রিকা জিতলেও দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে সিরিজে সমতা (১-১) ফেরায় ইংলিশরা। নটিংহামের ট্রেন্ট ব্রিজে আজ নির্ধারিত হবে, কার হাতে উঠবে টি-টোয়েন্টি সিরিজ।
প্রিমিয়ার লিগে আজ রাতে ম্যানচেস্টার ডার্বি। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে নয়টায় ইতিহাদে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে বার্নলির মাঠে আতিথ্য নেবে লিভারপুল। ওদিকে লা লিগায় আজ ম্যাচ আছে বার্সেলোনার।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
এশিয়া কাপ ক্রিকেট
ভারত-পাকিস্তান
রাত ৮.৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
৩য় টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস ২
জাতীয় লিগ টি-টোয়েন্টি
রাজশাহী-ঢাকা মহানগর
সকাল ৯.৩০ মিনিট, টি স্পোর্টস
সিলেট-রংপুর
বেলা ১.৩০ মিনিট, টি স্পোর্টস
সিপিএল
গায়ানা-বার্বাডোজ
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ভারত-অস্ট্রেলিয়া
১ম নারী ওয়ানডে
বেলা ২টা, স্টার স্পোর্টস ১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
বার্নলি-লিভারপুল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-ম্যান ইউনাইটেড
রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা-ভ্যালেন্সিয়া
রাত ১টা, বিগিন অ্যাপ
অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২