এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
আজ হারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। আর জিতলে সুপার ফোরের জন্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতলে বাংলাদেশের আশা কার্যত শেষ হবে! তখন আসবে রানরেটের হিসাব। যেখানে বাংলাদেশ বেশ খানিকটা পিছিয়ে।
তাই রানরেট বাড়িয়ে নিতে আজ আফগানিস্তানের বিপক্ষে বড় জয় প্রয়োজন বাংলাদেশের। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ওদিকে ইউরোপীয় ফুটবলে আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াই। রেয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইউভেন্তুস, ডর্টমুন্ডের মতো দলগুলো মাঠে নামবে আজ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ-আফগানিস্তান
রাত ৮.৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক
জাতীয় লিগ টি-টোয়েন্টি
রাজশাহী-খুলনা
সকাল ১০টা, টি স্পোর্টস
ঢাকা বিভাগ-রংপুর বিভাগ
বেলা ২টা, টি স্পোর্টস
সিপিএল: এলিমিনেটর
অ্যান্টিগা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বিলবাও-আর্সেনাল
রাত ১০.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২
টটেনহাম-ভিয়ারেয়াল
রাত ১টা, সনি স্পোর্টস ১
রেয়াল মাদ্রিদ-মার্শেই
রাত ১টা, সনি স্পোর্টস ২
ইউভেন্তুস-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ৫
অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১