পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আজ। লাহোরে সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ওদিকে সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ইউরোপা লিগে আজ মাঠে নামবে অ্যাস্টন ভিলা, রোমা, সালসবুর্গের মতো দল। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ওঠার লড়াই আজ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
পাকিস্তান-অস্ট্রেলিয়া
১ম টি-টোয়েন্টি
বিকেল ৫টা, পিটিভি ও এ স্পোর্টস
সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
২য় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্টার স্পোর্টস ২
অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা
বেলা ১.৩০ মিনিট, র্যাবিটহোল ও স্টার স্পোর্টস সিলেক্ট ২
ফুটবল
ইউরোপা লিগ
অ্যাস্টন ভিলা-সালসবুর্গ
রাত ২টা, সনি স্পোর্টস ১
প্যানাথিনাইকোস-রোমা
রাত ২টা, সনি স্পোর্টস ২
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনাল
সাবালেঙ্কা-সভিতোলিনা
বেলা ২.৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ও ৫
পেগুলা-রিবাকিনা
১ম ম্যাচের পর, সনি স্পোর্টস ২ ও ৫