ক্রিকেটে আজ দিনটা যেন পুরোপুরি টি-টোয়েন্টিময়। পাকিস্তান ও অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ।
এত টি-টোয়েন্টির ভিড়ে আজ ওয়ানডে ম্যাচ আছে একটি। সেটা যুব বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন আজিজুল হাকিমরা। হারারেতে বাংলাদেশের আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে আর্সেনাল, চেলসি, লিভারপুলের মতো দল। লা লিগায় ম্যাচ আছে বার্সেলোনার। ম্যাচ আছে বুন্দেসলিগা, সেরি আ-তেও। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনাল আজ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
পাকিস্তান-অস্ট্রেলিয়া
২য় টি-টোয়েন্টি
বিকেল ৫টা, পিটিভি ও এ স্পোর্টস
ভারত–নিউজিল্যান্ড
৫ম টি–টোয়েন্টি
সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
৩য় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্টার স্পোর্টস ২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
বাংলাদেশ–জিম্বাবুয়ে
বেলা ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিডস–আর্সেনাল
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি-ওয়েস্ট হাম
রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল–নিউক্যাসল
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
ওসাসুনা–ভিয়ারেয়াল
রাত ৯.১৫ মিনিট, বিগিন অ্যাপ
লেভান্তে–আতলেতিকো
রাত ১১.৩০ মিনিট, বিগিন অ্যাপ
এলচে–বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ
বুন্দেসলিগা
হামবুর্গ–বায়ার্ন
রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস ২
সেরি ‘আ’
নাপোলি–ফিওরেন্তিনা
রাত ১১টা, ডিএজেডএন
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন: ফাইনাল
সাবালেঙ্কা-রিবাকিনা
বেলা ২.৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ও ৫