একই গ্রুপে ইংল্যান্ড-স্পেন, রোনালদোরা পেয়েছেন হলান্ডদের

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর প্রতিযোগিতা নেশনস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে শীর্ষ লিগে (লিগ ‘এ’) সর্বশেষ (২০২৪) ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও স্পেন পড়েছে একই গ্রুপে। ওই গ্রুপে আছে আরেক শক্তিশালী দেশ ক্রোয়েশিয়াও। অন্যদিকে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের গ্রুপে পড়েছে আর্লিং হলান্ডের নরওয়ে।

কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকেও পাড়ি দিতে হবে কঠিন পথ। ফরাসিদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ইতালি, বেলজিয়াম ও তুরস্কের মতো প্রতিপক্ষ।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির পথটাও সহজ নয়। জার্মানদের গ্রুপে সঙ্গী হিসেবে আছে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

২০২৬-২৭ মৌসুমের নেশনস লিগের শুরুটা হবে চলতি বছরে সেপ্টেম্বরে, যার পর্দা নামবে আগামী বছরের জুনে ফাইনাল দিয়ে।

 

এক নজরে দেখে নেওয়া যাক, নেশনস লিগের পঞ্চম মৌসুমে কে কোন গ্রুপে:

লিগ ‘এ

গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক

গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস

গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র

গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

 

লিগ ‘বি

গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল‍্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া

গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড

গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো

গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া, রোমানিয়া, সুইডেন

 

লিগ ‘সি

গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো

গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার*

গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা

গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা*

 

লিগ ‘ডি

গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, অ‍্যান্ডোরা

গ্রুপ ডি২: লিথুনিয়া, আজারবাইজান, লিখটেনস্টাইন।

 

*জিব্রাল্টার ও লাটভিয়া এবং মাল্টা ও লুক্সেমবার্গের অবস্থান নির্ভর করছে রেলিগেশন প্লে-অফের উপর। আমাগী মার্চে এ রেলিগেশন প্লে-অফ অনুষ্ঠিত হবে।