উসাইন বোল্টের রেকর্ডও ভাঙা যায়, দেখিয়ে দিলেন ‘বোল্টের ছেলে’

১৮ বছর বয়স কখনো মাথা নোয়াবার নয়!

সুকান্ত ভট্টাচার্যের কবিতার সেই লাইন যেন বাস্তবে প্রমাণ করে ছাড়লেন অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউট গাউট। সিডনিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী এই স্প্রিন্টার।

অস্ট্রেলিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন গাউট। আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। জাম্যাইকান তারকা উসাইন বোল্টের রেকর্ড ভেঙেছেন ০.২৬ সেকেন্ড আগে। 

১৮ বছর বয়সে ২০০৪ সালে উসাইন বোল্ট ২০০ মিটার দৌড়াতে ১৯.৯৩ সেকেন্ড সময় নিয়েছিলেন। কাকতালীয়ভাবে হলেও সত্য, উসাইন বোল্টের ছেলে বলা হয়ে থাকে গাউটকে। মূলত জ্যামাইকান কিংবদন্তির চেহারার সঙ্গে মিল থাকায় গাউটকে এই নামে ডাকা হয়। 

বোল্ট ২০০৮ অলিম্পিকে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন ১৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে। তবে গাউট এবার বোল্টের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন। 

বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট। ছবি: সংগৃহীত

গাউট শুধু বোল্টের রেকর্ড ভাঙেননি। এই অস্ট্রেলিয়ান ইরিয়ন কিংটনের গড়া অনূর্ধ্ব-২০ সেকেন্ডের বিশ্বরেকর্ডও ভেঙেছেন, যা গত বছর নিজের করা ২০.০২ সেকেন্ডের জাতীয় রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে।  

এই রেকর্ড দৌড়টি অবশ্য গাউটের জন্য বিশেষ, কারণ এই প্রথমবার বৈধ পরিস্থিতিতে ২০ সেকেন্ডের নিচে দৌড়ালেন তিনি। এর আগে গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৯.৮৪ সেকেন্ড সময়ে দৌড় শেষ করলেও তা অনুকূল বাতাসের (টেইলউইন্ড) সহায়তায় হয়েছিল। ফলে এটি রেকর্ডবুকে জায়গা পায়নি। 

বোল্টের রেকর্ড ভাঙার পর গাউট বলেন, ‘বৈধভাবে এই সময় করতে পেরে আমার ওপর থেকে একটা বড় চাপ কমেছে। আমি জানি, আমার গতি এবং শরীর এমন সময় (দৌড়ানোর) পার করার সক্ষমতা রাখে। তাই এটি দারুণ অনুভূতি, এবং আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’