ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৭৫০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সার্বিকভাবে কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কঙ্গোতে এবার ইবোলায় প্রথম মৃত্যু শনাক্ত হয় গত ২৪ এপ্রিল। সংশ্লিষ্ট ব্যক্তি উত্তর-পশ্চিমের ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় মারা যান। নিকটবর্তী শহর মংবালুতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শোকাহত অনেকে মরদেহ স্পর্শ করেছিলেন।
সেখান থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দ্রুতই রোগীর চাপ বাড়তে থাকে।
গত ১৭ মে ডিআর কঙ্গোতে ১৭তম বারের মতো ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উল্লেখ্য, এই ভাইরাসে মৃত্যুহার ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।