গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত অন্তত ৩০ 

গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। রয়টার্স জানিয়েছে এ খবর।

ভারী বৃষ্টির কারণে দার আস-সালাম ভাগাড়ে এই ধস ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খননযন্ত্র ব্যবহার কোরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের।

এরই মধ্যে বেশ কিছু মরদেহ উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, অনুসন্ধান কার্যক্রম তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।