ট্রাম্পকে নিয়ে জরিপে রায়

বয়স যত বাড়ছে, তাঁর আচরণও তত অসংলগ্ন হচ্ছে

বয়স বাড়ার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসংলগ্ন আচরণ করছেন বলে মনে করছেন বেশিরভাগ আমেরিকান। এ তথ্য উঠে এসেছে রয়টার্স-ইপসোসের করা নতুন জনমত জরিপে।

৬ দিন ধরে চালানো এ জরিপ গত সোমবার শেষ হয়। এতে বলা হয়েছে, জরিপে অংশ নেয়াদের মধ্যে ৬১ শতাংশ বলেছেন, ট্রাম্প বয়স বাড়ার সাথে সাথে অস্থির হয়ে উঠছেন বলে তারা মনে করেন।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮৯ ভাগ ডেমোক্র্যাট, ৩০ ভাগ রিপাবলিকান ও ৬৪ ভাগ স্বতন্ত্র ভোটার ট্রাম্পের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলে এ জরিপের ফলাফলকে মিথ্যা ও বেপরোয়া বয়ানের দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ট্রাম্পের তীক্ষ্ণতা ও নজিরবিহীনভাবে তাঁর সঙ্গে যোগাযোগের সুযোগ তাঁকে তাঁর পূর্বসূরি জো বাইডেন থেকে আলাদা করেছে।