পানির নিচে পরিচালনার মতো ড্রোন প্রযুক্তি উন্নয়নে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। অকাসের আওতায় মানববিহীন আন্ডারওয়াটার ভেহিক্যাল প্রযুক্তিটি আগামী বছরের মধ্যেই প্রস্তুত হওয়ার কথা। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা দেন।
প্রকল্পটির মোট ব্যয় জানানো না হলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি বলেছেন, তার দেশ এ প্রকল্পে ২০১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
২০২১ সালে গঠিত অকাস প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশগুলো পারমাণবিক সাবমেরিন উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি ও দক্ষতা ভাগাভাগির বিষয়ে একমত হয়েছিল। মানববিহীন আন্ডারওয়াটার ভেহিক্যাল প্রযুক্তি হলো সংস্থাটির পিলার টু কর্মসূচির অধীনে প্রথম প্রধান প্রকল্প।