মার্কিন বিমানবাহিনীর বি-ফিফটি-টু বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়।
রয়টার্স জানিয়েছে, নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালীন এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর এডওয়ার্ডস ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী বোয়িং বি-ফিফটি-টু স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘপাল্লার কৌশলগত এই বোমারু বিমানটি ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।